চার প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে গতকাল রোববার একটি ভ্রাম্যমাণ অদালত রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ এই অভিযান পরিচালনা করে।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া টুথপেস্ট, সাবান, ঘি, দই, সরিষার তেল বিক্রি করায় আদালত রাজধানীর মিরপুরের রোকেয়া সরণির মেসার্স কৃষিবিদ বাজারকে দেড় লাখ টাকা জরিমানা করেন। একই অপরাধে শাহীন কলেজ গেটের মেসার্স বেস্টওয়েকে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
নোংরা পরিবেশে খাবার তৈরি করার জন্য সেনপাড়া পর্বতার মেসার্স মুসলিম বিরিয়ানি হাউসকে ৪০ হাজার এবং একই এলাকার মেসার্স ঘরের ছোঁয়া রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবেদা আফসারী অভিযানে নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি।