চার প্রতিষ্ঠানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স না থাকায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে ওষুধের চারটি দোকানের মালিকদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ইব্রাহীম অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন। মোফাজ্জল হোসেনের মুজাহিদ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, সোহেল রানার মা ফার্মেসিকে এক হাজার টাকা, জামিল উদ্দিনের রিফাত ফার্মেসিকে দুই হাজার টাকা ও হায়দার আলীর তানভীর ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন।