চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন ও পরিমাপে কম দেওয়ায় দুটি ভোজ্যতেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও তাদের স্থানীয় দুই পরিবেশকসহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রংপুর কার্যালয়। ওই কার্যালয়ের পরিদর্শক জুলফিকার আলী গতকাল মঙ্গলবার রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। রংপুর শহরে বিএসটিআইয়ের অভিযানে দীপা ফুড প্রোডাক্টসের তীর ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলে ও অন্নপূর্ণা অয়েল মিলের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেলের এক লিটার বোতলে পরিমাপে কম পাওয়া গেছে।