চার প্রাণী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদার ধরধরায় একটি পিকনিক স্পট থেকে চারটি বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক পিকনিক স্পটটি থেকে দুটি বানর, একটি গন্ধগোকুল ও একটি শকুন উদ্ধার করেন। এ সময় পরিবেশবাদী সংগঠন তীর-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বন্য প্রাণীবিষয়ক আলোকচিত্রী ফিরোজ আল সাবা উপস্থিত ছিলেন। পিকনিক স্পটটির সভাপতি হরিস চন্দ্র দেব বলেন, দুই বছর আগে পাশের এলাকা থেকে কয়েকজন লোক ৫০০ টাকার বিনিময়ে শকুনটি দিয়ে যায়। এরপর বানরও কেনা হয়েছে। ছয় মাস আগে এক লোক গন্ধগোকুলটিকে এখানে বিক্রি করে যায়।