চার প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চার প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার উপজেলার ১২টি ইউপির প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক নিতে রঙিন পোস্টার ও মিছিলসহকারে আসেন এই প্রার্থীরা। তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চেয়ারম্যান পদে সহদেবপুর পূর্ব ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল চৌধুরী, কচুয়া উত্তরের আওয়ামী লীগের প্রার্থী বাছেদুজ্জামান সরকার বাচ্চু ও কচুয়ার দক্ষিণের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ রবিউল ইসলাম রাসেলকে পাঁচ হাজার টাকা করে এবং সাচার ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মজুল ভূঁইয়াকে দুই হাজার টাকা জরিমানা করেন।