চার বখাটের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ইভ টিজিংয়ের অভিযোগে গ্রেপ্তার চার বখাটেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের বিচারিক হাকিম শরীফুর রহমান এ রায় দেন। ফতুল্লার রেললাইন বটতলা এলাকার মো. ফারুককে (২৬) দুই দিন এবং লাল খাঁ এলাকার ইসমাইল (২৬), ফতুল্লা পাইলট স্কুলসংলগ্ন এলাকার মো. লাল চান (২০) ও মো. জসিমকে (২১) পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।