চার বছর ধরে ভূমি কমিশনারের পদ শূন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদটি সাড়ে চার বছর ধরে শূন্য রয়েছে। এতে নামজারিসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম ২০০৮ সালের ১ জুলাই এ কার্যালয়ে যোগ দেন। ২০০৯ সালের ৩০ মার্চ তিনি অন্যত্র বদলি হয়ে যান। এর পর থেকে পদটি শূন্য। তখন থেকে উপজেলায় যাঁরা ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন তাঁরাই অতিরিক্ত হিসেবে ভূমি কমিশনারের দায়িত্ব পালন করছেন।
বর্তমানে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ইউএনও মোহামঞ্চদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, নিজের দাপ্তরিক কাজের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।