চার বছর পর কাল বুয়েটের সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দশম সমাবর্তন কাল বৃহস্পতিবার। প্রায় চার বছর পর এবার সমাবর্তন হচ্ছে। গতকাল মঙ্গলবার বুয়েটের পুরকৌশল ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বুয়েটের আচার্য মো. জিল্লুর রহমান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। ইতিমধ্যে সমাবর্তনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।সমাবর্তন আয়োজন উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মো. মাজহারুল হক সংবাদ সম্মেলনে বলেন, সমাবর্তনে ৯৭০ জন স্নাতকোত্তর, তিন হাজার ৬৭০ স্নাতক ও ৩০ জন পিএইচডি ডিগ্রি অর্জনকারীকে সনদ দেওয়া হবে। সনদ পাবেন ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮ এই পাঁচটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।