চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃপ্রণালি কর্তৃপক্ষের (ওয়াসা) সাবেক এক কর্মচারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় চট্টগ্রামের বিচারিক আদালতে চার বছর ধরে গোপন রাখার অভিযোগ পাওয়া গেছে।চট্টগ্রাম ওয়াসার ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগে মুহাম্মদ নূরুল ইসলাম নামের ওই কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। চার বছর আগে সুপ্রিম কোর্ট থেকে রায়ের অনুলিপি (কপি) পাঠানো হলেও সেটি চট্টগ্রামের বিচারিক আদালতে উপস্থাপন করা হয়নি। নূরুল ইসলাম ওয়াসার টাইপিস্ট পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর এয়াকুবদণ্ডি গ্রামের মৃত আহমেদ জামালের ছেলে বলে জানা গেছে।সর্বশেষ রোববার ওয়াসার পক্ষ থেকে বিষয়টি চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমদের নজরে আনা হয়। বিচারক আসামি নূরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওয়াসার কৌঁসুলি জিয়া হাবিব আহসান বলেন, ‘২০০৮ সালের ১২ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নূরুল ইসলামকে নিম্ন আদালতের দেওয়া ছয় মাসের কারাদণ্ডের আদেশ বহাল রাখেন।