চার বছর মেয়াদি ডিগ্রি প্রোগ্রাম চালু, ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদি ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। আগামী ২২ এপ্রিল এই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।এতে বলা হয়, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ কিংবা ২.৫ জিপিএ পাওয়া শিক্ষার্থীরা এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।