প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ ও সরকারি কর্মকর্তাদের কারণে গত চার বছরে উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের উপযুক্ত মূল্যায়ন করা হয়নি। শুধু তা-ই নয়, উপজেলার ভাইস চেয়ারম্যানরা তাঁদের সমঞ্চানী ভাতা পর্যন্ত পান না।খুলনা প্রেসক্লাবে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (উজপ্যাব) খুলনা বিভাগীয় কমিটির এক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা এই অভিযোগ করেন।উজপ্যাবের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. সরফুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সব অসমঞ্চানজনক আইনের বিলুপ্তির মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী করার দাবি জানানো হয়।