চার বছরেও রায় পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের বেশি সময় আগে খুলনার রতন বিশ্বাস হত্যা মামলার বিচার শেষ হয়েছে। খুলনার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের তত্কালীন বিচারক মো. মোশারফ হোসেন ওই মামলার রায়ে আসামি শহীদুল ইসলাম মনাকে বেকসুর খালাস দেন। তাঁর বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও বাতিল করা হয়। কিন্তু ২০০৫ সালের ১ সেপ্টেম্বর দেওয়া এই আদেশ এখনো ঝিনাইদহ কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি! ২০০২ সালের ১০ আগস্ট খুন হন খুলনার দীঘলিয়া থানার রতন বিশ্বাস।খোঁজ নিয়ে জানা গেছে, চার মামলার আসামি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কালিকাপুর গ্রামের শহীদুল ইসলাম ওরফে মনা বর্তমানে ঝিনাইদহ জেলা কারাগারে বন্দী। এরই মধ্যে তিনি তিনটি মামলার একটিতে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন এবং একটিতে সাত বছরের সাজা ভোগ করেছেন। আরেকটি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন।এ বিষয়ে ঝিনাইদহ জেলা কারাগারের কারাধ্যক্ষ আক্তারুজ্জামান বলেন, ‘শহীদুল ইসলাম খুলনার দীঘলিয়া থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে এখনো ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। ওই মামলার বিচার শেষ হয়েছে কি না, বা ওই মামলা থেকে তিনি খালাস পেয়েছেন কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’শহীদুলের কারাবাসের অবসান চেয়ে মানাবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা কমিটির সমন্বয়ক আইনজীবী মোমিনুল ইসলাম খুলনার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতে গত সোমবার আবেদন করেছেন। বিচারক আবেদনটি গ্রহণ করে শহীদুলকে অবিলম্বে মুক্তি দিতে ঝিনাইদহ কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।খুলনার সরকারি কৌঁসুলি (পিপি) কাজী আবু শাহীন প্রথম আলোকে বলেন, ‘মামলার রায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার কাছে আদালতের পত্র পাঠাবেন পেশকাররা—এটাই নিয়ম।