চার বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুর্নীতি মামলায় আবদু সালাম নামের এক ব্যবসায়ীকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত৷ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন৷দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন৷ ২০০৯ সালের ২৮ অক্টোবর আবদু সালামের বিরুদ্ধে এক কোটি ৬৯ লাখ সাত হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৬১ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে নগরের ডবলমুরিং থানায় মামলা দায়ের করে দুদক৷ পরের বছরের ১ জুন অভিযোগপত্র দাখিল করা হয়৷