চার বছরের বৃদ্ধ শিশু ঢাকা মেডিকেলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের বৃদ্ধ শিশু বায়েজিদ শিকদারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়কারী সামন্তলাল সেন বলেন, শিশুটির চিকিৎসা শুরু করতে আগামীকাল রোববার মেডিকেল বোর্ড বসানো হবে। এর আগে কিছু জানানো যাচ্ছে না।
বায়েজিদ মাগুরার মহম্মদপুর উপজেলার ছালিয়া গ্রামের লাভলু শিকদারের ছেলে। বৃদ্ধের মতো চেহারা নিয়ে জন্ম নেয় শিশুটি। দিন দিন বার্ধক্য বাড়ছে শিশুটির।