চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার এক গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মাঠ থেকে খেলে বাড়ি ফেরার পথে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ আবদুল আলী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। মেয়েটির পরিবার জানায়, শিশুটি গত শনিবার বিকেলে গ্রামের স্কুলমাঠে খেলতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একই গ্রামের আবদুল তাঁকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরলে রাতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। তখন মেয়েটি পরিবারের সদস্যদের কাছে ঘটনা বললে তাঁরা ছেলের পরিবারকে জানান। ছেলের পরিবার শিশুটির চিকিৎসা খরচ দেওয়ার কথা বলে কাউকে বিষয়টি না জানাতে অনুরোধ করে।