চার বসতঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে চারটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ওই গ্রামের ওই বাড়ির আবদুস ছাত্তার ফকিরের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের হাসান ফকির, হাসিম ফকির ও আবুল কাশেম ফকিরের ঘরে ছড়িয়ে পড়ে। চেষ্টা চালিয়ে গ্রামবাসী বেলা পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইউএনও ফারহানা ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।