চার বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় এক দালালসহ চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী সীমান্তে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেঁড়িবাধ এলাকা থেকে গতকাল সকালে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের আলাউদ্দীন গাজী, জহির গাজী, সোহেল গাজী ও পশ্চিম কৈখালী গ্রামের দালাল জয়নাল সরদার। আলাউদ্দীন গাজী জানান, তাঁরা কাজ করতে ছয় মাস আগে অবৈধভাবে ভারতে যান। জনপ্রতি সাত হাজার টাকার চুক্তিতে জয়নাল সরদার দেশে নিয়ে আসার সময় গতকাল বিজিবি তাঁদের আটক করে।