চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের বনপুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের বনপুলিশ। গত রোববার সন্ধ্যায় লালাখাল সীমান্তের ১২০৪ পিলারসংলগ্ন সিঙ্গারিরপাড় থেকে ওই চারজনকে ধরে নিয়ে যাওয়া হয়। তাঁদেরকে বনপুলিশ সেখানকার একটি থানায় সোপর্দ করেছে বলে গতকাল মঙ্গলবার নিশ্চিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালাখাল ক্যাম্প। ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি হচ্ছেন: জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের পাখীধন মিয়া (৩৫), একই উপজেলার জাঙ্গালঘাট গ্রামের সোনা মিয়া (৪২), গোয়াবাড়ী গ্রামের ময়নুদ্দিন (৩৮) এবং কানাইঘাট উপজেলার আলিম উদ্দিন (৩৫)। এলাকাবাসী জানান, রোববার বিকেল চারটার দিকে তাঁরা ওই চারজনকে লালাখাল সীমান্তের ১২০৪ নম্বর পিলার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। সন্ধ্যার সময় ভারতের বনপুলিশের একটি দল তাঁদের আটক করে ওপারে নিয়ে যায়। লালাখাল বিজিবির ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহামঞ্চদ আনোয়ার জানান, আটক ব্যক্তিদের ভারতের একটি থানায় সোপর্দ করা হয়েছে।