চার বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক চার বাংলাদেশিকে গতকাল রোববার ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ।
এই চারজন হলেন বরিশালের মুলাদী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জামাল (৩০), কুমিল্লার তিতাস উপজেলার চড়মোহনপুর গ্রামের হক মিয়ার ছেলে হোসেন আলী (৩১), কুড়িগ্রামের উলিপুর উপজেলার কালাপানি গ্রামের হাবিব চৌকিদারের ছেলে জাফরুল (২৮) ও ময়মনসিংহের ফুলপুর সদরের মুক্তিয়ারের ছেলে হোসেইন মিয়া (২০)।
বিজিবি সূত্রে জানা গেছে, ওই চারজন গত শুক্রবার বিকেলে পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।