চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় কারাগারে বিনা বিচারে তিন বছর জেল খাটার পর গতকাল সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।তাঁরা হলেন: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রোস্তম নগর গ্রামের আলম মিয়া (২৩), ইসলাম হোসেন (২৩), আলা উদ্দিন (৪০) ও মোহামঞ্চদ আলী (৩২)।গতকাল দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুনবন্দর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৫-এর কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকের পর চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।রৌমারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জমশেদ আলী জানান, এই চার ব্যক্তি ২০০৮ সালের ১০ জুলাই কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে তাঁরা ফেরি করে মালামাল বিক্রি করতেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর আসামের বঙ্গ এলাকায় ভারতীয় পুলিশের হাতে তাঁরা আটক হন। বিচারে চার মাসের কারাদণ্ড হলে তাঁদের ধুবরী কারাগারে পাঠানো হয়। এর পর নানা আইনি জটিলতার কারণে তাঁরা বিনা বিচারে আরও প্রায় তিন বছর কারাগারে আটক থাকেন। ফেরত আসা ওই চারজনকে স্বাস্থ্য পরীক্ষার পর রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।