চার বাংলাদেশিসহ পাঁচজন সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন চার বাংলাদেশিসহ পাঁচজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার একটি আদালত। দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের রিমান্ডে রাখার আদেশ দেওয়া হয়। খবর জিনিউজের।

কলকাতার মেট্রোপলিটন কোর্টের মুখ্য বিচারপতি মোমতাজ খান পাঁচজনের বিরুদ্ধে ওই রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। তাঁরা এনআইএর রিমান্ডে থাকবেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে তাঁদের কথিত যোগসাজশ থাকার বিষয়ে বিস্তারিত তথ্য জানতেই এ আবেদন করা হয়।
এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ আদালতে করা আবেদনে হাবিবুর রহমান, ফজলুল হক ওরফে ডালিম শেখ, মতিউর রহমান ও গিয়াসউদ্দিন মুন্সি জেএমবির সদস্য উল্লেখ করে রিমান্ড চান।