চার বাম দলের সমাবেশে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিক্ফা চুক্তি সম্পাদনে সরকারি চক্রান্তের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বামপন্থী চারটি দল—জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্টের সমাবেশ হতে দেয়নি পুলিশ। পরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বলে দলগুলোর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।‘দেশের নিরাপত্তা বিপন্ন করে টিক্ফা চুক্তি সম্পাদন করার সরকারি চক্রান্তের’ প্রতিবাদে এই চারটি দল যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দিয়েছিল। পরে পুরানা পল্টনের সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, সরকার গণবিরোধী কাজ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই শেখ হাসিনা এখন জনগণকে ভয় পান। সে কারণে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান। সমাবেশে টিক্ফা চুক্তি সম্পাদনের চক্রান্ত রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।