চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের চারটি বাড়িতে গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। বুধবার গভীর রাতে ১৫-২০ জন ডাকাত উপজেলার মাইজখার গ্রামের পশ্চিমপাড়ার আবদুল হকের বাড়িতে ঢুকে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। পরে ডাকাত দল একই গ্রামের মনির মিয়া, জহির মিয়া ও গিয়াস উদ্দিনের বাড়িতে ঢুকে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি