চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাশাপাশি চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির শিকার পরিবারগুলো জানিয়েছে, রাত ১২টার দিকে ২৫-৩০ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে ডাকাতি করে। পরে তারা পাশের আরও তিনটি বাড়িতে ডাকাতি করে। অস্ত্রের মুখে ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ অনেক মালপত্র লুট করে নেয়। রাতেই খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।  কুষ্টিয়া অফিস।