চার বিভাগীয় শহরে ঈদ জামাতের সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় নগরের কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে। খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় সার্কিট হাউস ময়দানে। রাজশাহীতে অনুষ্ঠিত হবে সকাল আটটায় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।এ ছাড়া সিলেটে প্রধান জামাত সকাল সাড়ে আটটায় নগরের শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়-এর পাঠানো খবর:বরিশাল: সকাল সাড়ে আটটায় নগরের হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা। নগরে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় আলেকান্দা জামে মসজিদে। এ ছাড়া বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে আটটা ও সাড়ে নয়টায়, জামে কসাই মসজিদে সকাল আটটা ও সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবায়েদুল্লাহ জামে মসজিদে সকাল আটটায় ও ১০টায় এবং পুলিশ লাইন জামে মসজিদে সকাল আটটা ও সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।খুলনা: ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় নগরের সার্কিট হাউস ময়দানে। খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টায় দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে সকাল আটটা ও নয়টায় টাউন জামে মসজিদে পর পর দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সাড়ে নয়টায় এবং খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ সামনে রেখে মহানগরসহ জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরের প্রবেশদ্বারসহ ৩১টি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে।রাজশাহী: সকাল আটটায় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে দরগাহ মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমানের ইমামতি করার কথা রয়েছে। রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, নগরের প্রায় ৩০টি ঈদগাহ মাঠে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজশাহীর টিকাপাড়া মহানগর ঈদগাহ মাঠ, সাহেববাজার বড় রাস্তা, রাজশাহী জজকোর্ট ঈদগাহ প্রাঙ্গণ, কোর্ট কলেজ আহলে হাদিস ঈদগাহ, ল্যাবরেটরি হাইস্কুল মাঠ, রাজশাহী মেডিকেল কলেজ চত্বর, বিভাগীয় স্টেডিয়াম ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, উপশহর মারকাজ মসজিদ, পাঁচানীর ঈদগাহ মাঠ, কাদিরগঞ্জ হাজি লাল মোহাম্মদ ঈদগাহ, পুলিশ লাইন ময়দান, মহিষবাথান আলিয়া মাদ্রাসা মাঠ, বহরামপুর সিটি বাইপাস ঈদগাহ ও লোকনাথ স্কুল মাঠ।সিলেট: সিলেটে প্রধান জামাত সকাল সাড়ে আটটায় নগরের শাহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল (রহ.) দরগাহ ও হজরত শাহপরান (রহ.) দরগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে সাতটা, সাড়ে আটটা ও সাড়ে নয়টায় ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।দিনাজপুর: সকাল সাড়ে আটটায় জেলা শহরের গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৬ নম্বর উপশহর, ঈদগাহ আবাসিক এলাকা মাঠ, পুলিশ লাইন মাঠে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে আহলে হাদিস অনুসারীদের প্রধান জামাত বরাবরের মতো লালবাগ ফুটবল মাঠ, দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ ও চেরাডাঙ্গী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।