চার বেকারিকে জরিমানা দুই মালিকের তিন মাস করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরে গতকাল বুধবার চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।ম্যাজিস্ট্রেট কামাল পাশার নেতৃত্বে গতকাল বেলা একটার দিকে র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত মোনা ফুড ইন্ডাস্ট্রিজে অভিযান চালান। কারখানাটির লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় আদালত একে ৭০ হাজার টাকা জরিমানা করেন। বাঁধন ফুড ইন্ডাস্ট্রিজের মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা ও উৎপাদিত খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন পাওয়া না পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। অভিযানের সময় কারখানায় অর্ধশতাধিক শিশু কাজ করছিল। তবে আদালত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি।শ্যামপুর এলাকার বনফুলের কারখানায় অভিযান চালিয়ে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। কারখানাটিতে মানবদেহের জন্য ক্ষতিকর রং পাওয়া যায়। আদালত ওই কারখানা কর্তৃপক্ষকে এ ধরনের রং ব্যবহার না করার জন্য সতর্ক করে দেন।এরপর আদালত অভিযান চালান শ্যামপুর এলাকার দয়াল গনি শাহ ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানায়। লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কারখানাটি রুটি-বিস্কুট উৎপাদন করে আসছিল। এসব খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের আলামতও পান আদালত। এসব অপরাধে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেন।