চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার চার কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিজিবি সূত্রে জানায়, গতকাল সকাল ১০টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে চট্টগ্রাম থেকে টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় চার কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন মো. আকরাম (২৮), বশির আহমদ (২৬) ও মো. রফিক (৩০) ও সন্তষ শর্মাকে (২৯)।