চার ব্যবসায়ীর মুক্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার চার ব্যবসায়ীর মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে যশোর শহরের রবীন্দ্রনাথ (আরএন) সড়কে মানববন্ধন হয়েছে। যশোর মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই কর্মসূচি পালন করা হয়।
গত সোমবার গভীর রাতে শহরের চার ব্যবসায়ীকে আটক করে বোমা হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ মকসের আলী, যশোর টাইলস ও মোজাইক দোকান মালিক সমিতির সভাপতি সাজ্জাদুর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী মোস্তফা গোলাম কাদের। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন হয়।