চার ব্যবসায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল চারটার দিকে শহরের চকবাজার মহল্লার মায়া সুপার মার্কেট ও ময়রাপট্টি এলাকায় অভিযান চালিয়ে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই জরিমানা করেন। অভিযানে দাম বেশি রাখার দায়ে মায়া সুপার মার্কেটে আসিফ শু স্টোরের মালিক রেজাউল করিমকে পাঁচ হাজার ও প্রিয়াঙ্গন শু স্টোরের মালিক মো. লিটন মোল্লাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ময়রাপট্টি এলাকায় রাস্তা দখল করে দোকান বসানোর দায়ে মোবাররক হোসেনকে দুই হাজার ও সুশান্তকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।