চার ব্যবসায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে পাটের মোড়ক ব্যবহার না করার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন। এ সময় পাট অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের মুখ্য পরিদর্শক মুহাম্মদ হারুন আর রশীদ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি—এই ছয় প্রকার দ্রব্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাটজাত মোড়ক ব্যতীত পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে ব্যবসায়ী স্বপন রায়, হেমায়েত হোসেন, জাকির হোসেন ও বাবু উকিলকে মোট ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।