চার ব্লগারের গ্রেপ্তারে সিপিজের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে চার ব্লগারের গ্রেপ্তারের ঘটনায় নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপেজে) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায়।সিপিজের এশিয়া প্রকল্পের সমন্বয়ক বব দিয়েৎজ বলেন, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের সঙ্গে সহমত পোষণ করেন না, এমন ব্লগারদের গ্রেপ্তারের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আর ব্লগারদের বিরুদ্ধে এ ধরনের গ্রেপ্তার অভিযান স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে ভীতির পরিবেশ সৃষ্টি করবে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।গত বুধবার পুলিশ ব্লগার আসিফ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। এর আগে সোমবার ব্লগার সুব্রত অধিকারী, মশিউর রহমান ও রাসেল পারভেজকে গ্রেপ্তার করা হয়।