প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকশার ব্যতিক্রম ঘটিয়ে ভবন নির্মাণসহ বিভিন্ন অভিযোগে চারটি ভবনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত।
সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এই জরিমানা করেন। নগরের প্রবর্তক মোড় থেকে ২ নম্বর গেট পর্যন্ত এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনের নিচতলায় গাড়ি রাখার জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলায় মুন্নি প্লাজা, নকশার ব্যতিক্রম ঘটিয়ে ভবন নির্মাণের জন্য মিমি সুপার মার্কেট ও একটি নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফুটপাতের জায়গা নষ্ট করার দায়ে আরাফ হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।