চার ভাই ও তাঁদের ভগ্নিপতির মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদ আপন চার ভাই মোকারম হোসেন, মনসুর হোসেন, মোশতাক হোসেন, মোশারফ হোসেন ও তাঁদের ভগ্নিপতি ইউসুফ আলীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর। এ উপলক্ষে সাভারের বাইতুল মোজাম্মেল জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে ৯ ডিসেম্বর রূপগঞ্জে সম্মুখযুদ্ধে শহীদ হন মোশতাক, মোশারফ। অন্য তিনজন একাত্তরের ১২ ডিসেম্বর রণাঙ্গন থেকে রাজধানীর মগবাজারের বাসায় বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এলে পাকিস্তানি বাহিনী তাঁদের ধরে নিয়ে হত্যা করে। বিজ্ঞপ্তি