চার ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে একটি হত্যা মামলায় রায়ে চার ভাইসহ পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্তি জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান গতকাল মঙ্গলবার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দিরাই উপজেলার লুলুয়ারচর গ্রামের আজগর আলীর ছেলে ওসমান আলী, জিলানি মিয়া, আলী আহমদ, আলী আমজাদ এবং একই গ্রামের শুকুর আলীর ছেলে রুহুল আমিন। এঁদের মধ্যে জিলানি মিয়া পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর রাতে আসামিরা তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।