চার মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বদলি ও পদোন্নতির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে। আজ রোববার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আবদুল হালিমকে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আর শিল্পসচিব মুহাম্মদ আবদুল্লাহকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল হককে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়েছে।

বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর মিলিয়ে সচিব ও সমমর্যাদার কর্মকর্তা আছেন ৭৮ জন।