চার মাদকসেবীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরের নির্বাহী হাকিম ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাহজাদপুর সার্কেলের পরিদর্শক ইলিয়াছ হোসেন বলেন, মাদক সেবনরত অবস্থায় উপজেলার পোতাজিয়া গ্রামের সেলিম হোসেন চৌধুরী (৪৮), দাড়িয়াপুর গ্রামের মঞ্জিল শেখ (৩০), আইগবাড়ী পাড়কোলা গ্রামের রুহুল আমিন (৩০) ও নুকালি গ্রামের সেলিম রেজাকে (২৫) শাহজাদপুর বিসিকের গুদামের পাশ থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়। পরে সবাইকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।