চার মাদকসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রাম থেকে এক যুবলীগ নেতাসহ চার মাদকসেবীকে আটকের পর দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে আটকের পর গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার চৌধুরীপাড়া মহল্লার মাহামুদুল হাসান, একই মহল্লার আকতার হোসেন, ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর গ্রামের মনোয়ার হোসেন ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের সাইফুল ইসলাম। চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, পরে সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।