চার মাদকসেবীর জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় গত সোমবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, পরে তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতেই তাঁদের রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের নাসির খাঁ, উজানচর ইউনিয়নের উজানচর ব্যাপারীপাড়ার মাসুদ রানা, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চুলশোরা গ্রামের সুদেব চন্দ্র শীল ও মানিকগঞ্জ সদর উপজেলার আঙ্গুটি গ্রামের সোহেল রানা মোল্লা।