চার মাদকসেবীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা শহরের শালগাড়িয়া মহল্লায় গতকাল বৃহস্পতিবার সকালে র্যা ব-১২ অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। অভিযানে নেতৃত্ব দেন র্যা ব-১২ পাবনা ক্যাম্পের ডিএডি শফিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হৃদয় সরদার (২৫), রাকিবুল ইসলাম (৩০), বিপ্লব হাসান (২২) ও জীবন (২৮)। র্যা ব-১২ পাবনা ক্যাম্প জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা মহল্লার পুরাতন এতিমখানা মোড়ে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন।