প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় গত রোববার রাতে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় ২২৫ জনকে আসামি করা হয়।সীতাকুণ্ড থানার পরিদর্শক আমীনুল ইসলাম জানান, রোববার রাতে সীতাকুণ্ডের গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে চারটি মামলা করা হয়। এসব মামলায় ১১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১১৫ জনকে আসামি করা হয়েছে।রোববার রাতে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সৃষ্টি করে অন্তত ১০টি গাড়িতে আগুন দেয় ও শতাধিক গাড়ি ভাঙচুর করে।