চার মামলায় বিএনপির ৩২ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ভোটকেন্দ্রে আগুন, গাড়ি পোড়ানো এবং পুলিশের ওপর হামলাসহ চারটি মামলায় জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম মোল্লা, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম এবং সহসভাপতি রাজা মোল্লাসহ দলটির ৩২ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির ওই নেতা-কর্মীরা বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুম বিল্লার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদনটি নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বরগুনা সদরের চারটি বিদ্যালয়ে (ভোটকেন্দ্র) আগুন দেওয়া হয়। এ ছাড়া বিরোধী দলের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে আগুন দিয়ে একটি বাস পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এসব ঘটনায় বিএনপির ওই নেতা-কর্মীদের আসামি করে থানায় চারটি মামলা হয়।