চার মাস পর কবর থেকে তোলা হলো যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় দাফনের চার মাস পর আদালতের আদেশে কবর থেকে তোলা হয়েছে এক যুবকের লাশ। গতকাল বুধবার উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্ত্রী ও কয়েকজন মিলে তাঁকে হত্যার অভিযোগ আনায় ময়নাতদন্তের জন্য লাশটি তোলার আদেশ দেন আদালত।
সূত্র জানায়, গত ২০ জুলাই রাতে উপজেলার বটতলীর বখতিয়ার পাড়া এলাকার আবুল বশরের ছেলে মনজুর আলম অসুস্থ হয়ে মারা গেলে পরের দিন তাঁকে দাফন করা হয়। তবে মনজুরের মৃত্যু নিয়ে সন্দেহ হলে ২৭ জুলাই তাঁর ছোট ভাই মোহাম্মদ আলী চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা করলে আদালত লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। গতকাল বুধবার লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম উপস্থিত ছিলেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমানের আদেশে লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।