চার মাস পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দীর্ঘ চার মাস পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন ও ঘোষণা করা হলো। গতকাল সোমবার রাতে ২২০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৪১ জনকে সহসভাপতি, ১০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অন্যরা বিভিন্ন সম্পাদক, উপসম্পাদক ও সদস্যপদ পেয়েছেন। (পুরো কমিটি প্রথম আলোর ওয়েবসাইটে www.prothom-alo.com দেখা যাবে)ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ২০১ সদস্যের হওয়ার কথা। তবে এখন ২৫১ সদস্যের কমিটি হবে। এ জন্য বর্ধিত সভায় গঠনতন্ত্র সংশোধন করা হবে। সোমবার ২২০ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। বাকি ৩১ জন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে। গত ১০ ও ১১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন হয়। তাতে নির্বাচিত উপরোক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা বললেও দীর্ঘ চার মাস পর এই কমিটি হলো।পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন