প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পাসপোর্ট কার্যালয় থেকে গত প্রায় চার মাসে পাঁচ হাজার ৩২টি যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট সরবরাহ করা হয়েছে। এতে সরকার রাজস্ব পেয়েছে প্রায় তিন কোটি ৩০ লাখ টাকা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার কার্যালয় থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট সরবরাহ শুরু হয় গত ১ আগস্ট। গত প্রায় চার মাসে পাসপোর্ট সরবরাহ করা হয়েছে পাঁচ হাজারের বেশি। আবেদন জমা পড়েছে আরও প্রায় পাঁচ হাজার।