চার মাসের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিগ্রহণ করা জমির অতিরিক্ত মূল্য পরিশোধ না করার মামলায় জেলা প্রশাসক, জেলা হুকুমদখল কর্মকর্তা ও গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ের জব্দ করা মালামাল গত বুধবার আদালত চার মাসের জন্য ফেরত দিয়েছেন।ওই দিন প্রশাসনের পক্ষে চার মাসের মধ্যে উল্লিখিত টাকা ফেরত দেওয়ার হলফনামা (এফিডেভিট) দাখিল করলে যুগ্ম জেলা জজ আদালত এ আদেশ দেন। বুধবার জেলা প্রশাসকসহ তিনজন কর্মকর্তার পক্ষে সরকারি আইনজীবী আসাদুল ইসলাম যুগ্ম জেলা জজ আদালতে হলফনামা দাখিল করেন। হলফনামায় আগামী চার মাসের মধ্যে বাদীর পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার করা হয়। সরকারপক্ষ মঙ্গলবার জব্দ করা মালামাল জব্দের ক্রোকি পরোয়ানা ফেরতের আবেদন করেন। শুনানি শেষে যুগ্ম জেলা জজ শেখ মো. নাসিরুল হক উভয় আবেদন মঞ্জুর করেন।সরকারি আইনজীবী আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্ধারিত তহবিলে টাকা পাওয়া গেলে চার মাসের মধ্যেই আমরা টাকা পরিশোধ করে দেব।’