চার মাসের শিশু পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাটা সিগন্যালের কাছে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি শিশু কুড়িয়ে পেয়েছেন এক দম্পতি। কুড়িয়ে পাওয়া শিশুটি মেয়ে, বয়স চার মাস। বেলা আড়াইটার দিকে বেলাল মিল্কি নামের পথচারী শিশুটিকে কাগজে মোড়ানো অবস্থায় দেখেন। তিনি প্রথম আলোকে বলেন, জটলা দেখে কৌতূহল নিয়ে স্বামী-স্ত্রী সেখানে গিয়ে দেখেন, শিশুটি পড়ে আছে। কেউ শিশুটিকে তুলে নিচ্ছে না। তাঁর স্ত্রী শিশুটিকে বাসায় নিয়ে যেতে চাইলে দাঁড়িয়ে থাকা পুলিশ তাঁদের নিউমার্কেট থানায় নিয়ে যান।থানার উপপরিদর্শক কবীর ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এম এস কামরুল ইসলামের অনুমতি সাপেক্ষে ওই দম্পতির জিম্মায় শিশুটিকে দিয়ে দেন। থানায় যোগাযোগ করলে জানানো হয়, মাতৃস্নেহে শিশুটিকে লালন-পালন করবেন—এ কথা লিখে ওই দম্পতি থানায় কাগজ রেখে গেছেন।গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বেলাল মিল্কি জানিয়েছেন, কেউ যদি বাচ্চাটির খোঁজ করেন, তবে প্রমাণ সাপেক্ষে ফেরত দিতে তাঁর আপত্তি নেই। তাঁর সঙ্গে যোগাযোগের ঠিকানা: বকশিবাজার, সোনার বাংলা ট্রান্সপোর্টের পাশে; মুঠোফোন: ০১৭১৬২৪৬৪২৪।