চার মুক্তিযোদ্ধা হত্যার বিচারের দাবিতে মিছিল ও পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মুক্তিযোদ্ধা হত্যার বিচারের দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের একাংশ মানববন্ধন, মিছিল ও পথসভা করেছে। গতকাল শনিবার বিকেলে কোটালীপাড়া উপজেলা সদর পশ্চিম পাড়ে এসব কর্মসূচি পালিত হয়। এদিকে উচ্চ আদালতের নির্দেশে আগামীকাল রোববার থেকে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার বিচারকাজ শুরু হচ্ছে। মিছিল শেষে পশ্চিম পাড়ে মানববন্ধন করা হয়। পরে হয় পথসভা। এতে বক্তব্য দেন দেলোয়ার হোসেন, অশোক কর্মকার, বুলবুল হাজরা, লুৎফর রহমান শেখ, আ. মালেক সরদার, মোদাচ্ছের আলী ঠাকুর, হিংগুল আলী, মুজিবুল হক, তৈয়ব আলী প্রমুখ। জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু হোসেন জানান, ১৯৭৩ সালের ১০ মার্চ প্রকাশ্য দিবালোকে মুক্তিযোদ্ধা কমিউনিস্ট পার্টির নেতা ওলিয়ার রহমান, কোটালীপাড়া সংসদীয় আসনের ন্যাপের তৎকালীন প্রার্থী কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউয়িন নেতা বিষ্ণুপদ ও মানিককে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।