প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে চারটি রেস্তোরাঁকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার। সূত্র জানায়, জামান হোটেল অ্যান্ড এক্সক্লুসিভ বিরিয়ানি হাউসকে ৫০ হাজার টাকা, চিকেন এক্সপ্রেসকে পাঁচ হাজার, পিপ সিলভাকে ২৫ হাজার ও ক্যাফে ডি সুফিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সুরাইয়া আক্তার বলেন, গুণগত মান ঠিক না রাখা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ছাড়পত্র না থাকায় এই জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম