প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ বছরের শিশু ফাহিম। যে সময় সঙ্গীদের নিয়ে ছোটাছুটি আর দুরন্তপনায় মেতে ওঠার কথা, ঠিক সেই সময় হাসপাতালের বিছানায় ঠাঁই হয়েছে এই ছোট্ট শিশুটির। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার বাসিন্দা জাহিদ হাসানের (মনির) ছেলে ফাহিমের এ বয়সেই হার্টে ছিদ্র ও ব্লক দেখা দিয়েছে। তাকে বাঁচাতে হলে খুব দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। চিকিৎসকেরা এ জন্য দুই মাস সময় বেঁধে দিয়েছেন। তাঁর চিকিৎসায় দরকার চার লাখ টাকা। এ অর্থ জোগাড় করা লন্ড্রি ব্যবসায়ী গরিব বাবার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই সন্তানকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সমাজের হূদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জাহিদ হাসান, সঞ্চয়ী হিসাব নম্বর-২০৫২৬, ইসলামী ব্যাংক, কুষ্টিয়া শাখা। বিজ্ঞপ্তি।