প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে চার লোককবির স্মরণে চার দিনব্যাপী উৎসব আয়োজন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে সুনামগঞ্জের লোককবি রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিম ও দুর্বিন শাহকে স্মরণ করা হবে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল চারটায় উৎসব উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।